আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক উদ্ধার অভিযান করেন নবীনগর পুলিশ

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলায় অদ্য ২২/০৩/২০২২ইং তারিখ  জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নবীনগর থানা জনাব আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই/মনিরুল ইসলাম সঙ্গীয় এএসআই/মহিউদ্দিন এবং অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানাধীন বড়াইল ইউপিস্থ রাধানগর সাকিনের জনৈকা সাজেদা বেগম এর ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী এর দোচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। জারু মিয়া (৪০), পিতা-মৃত মলাই মিয়া, ২। মনির (৩০), পিতা-মোসলেম মিয়া,  ৩। সাইফুল ইসলাম প্রঃ সোহেল (৪০), পিতা-মৃত-ইরাজ উদ্দিন, সর্ব সাং-রাধানগর,  থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গনের হেফাজত হইতে  ১। ৩০ বোতল ফেন্সিডিল, মূল্য-৩০,০০০/- টাকা, ২। ০২ বোতল বিয়ার ক্যান, মূল্য-২০০০টাকা, ৩। ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য-১,৬৩,৮০০/- টাকা, ৪। ২ বোতল বিদেশী মদ, মূল্য-৮০০০/-টাকা, ৮০০ গ্রাম গাঁজা, মূল্য-১৬০০০/-টাকা  উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামীদেরকে গ্রেফতার করেন।  এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-২৫, তারিখ-২২/০৩/২০২২ইং, ধারা-৩৬(১) সারণির ১০ (ক)/১৯(ক)/১৪(ক)/২৪(ক) ৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আলোকিত প্রতিদিন/ ২২ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -