দিদারুল আলম
কাজেম আলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক ক্লাস নগরীর চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ও এস আই রাজীব পাল ক্লাসটি পরিচালনা করেন। পুলিশ কর্মকর্তাগণ এসময় শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম কানুন, ইভ টিজিং প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে ধারণা দেন। পাশাপাশি যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করার পরামর্শ দেন। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এসময় স্বতঃস্ফূর্তভাবে পুলিশ কর্মকর্তাদের সাথে তাদের অভিজ্ঞতা বিনময় করে।
আলোকিত প্রতিদিন/ ২২ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

