ইমরান নাজির, শিবালয়, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দশচিড়া এলাকার এনডিই কোম্পানির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার (৩০) এবং শিক্ষার্থী জেরিন তাসনিম (১২) নিহত হয়েছেন। আজ ২১ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও, উন্নত চিকিৎসার জন্য ২ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ২ জনকে শিবারয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষিকা ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঘটানার প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনের জায়গা ভাড়া নিয়ে কয়েকমাস যাবৎ এনডিই কোম্পানির গাড়ি রাখছে। আজ সকালে টিফিনকালীন সময়ে স্কুলের শিক্ষার্থীরা খাবার খেতে স্কুল প্রাঙ্গনে আসে। এসময় গাড়ির ড্রাইভার গাড়িটি স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করে সামনে এগুলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সম্মুখে থাকা শিক্ষিকা এবং শিক্ষার্থীদের চাপা দেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন তাসনিম কে মৃত ঘোষণা করেন। স্কুলের জায়গা গাড়ি পার্কিং এর কাজে ভাড়া দেয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ, ২০২২/ মওম

