আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মধুখালীতে চারতলা ভবন উদ্বোধন করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

আরো খবর

 মানিক শিকদার, মধুখালী
মধুখালী উপজেলায় নরকোনা আব্দুর রহমান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবনটি শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪  ঘটিকার সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মুরাদুজ্জামান মুরাদ। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ,  ছাত্রলীগ,কৃষক লীগ,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। , অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন   অত্র  বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ মেগচামী ইউনিয়নের আওয়ামী নেতৃবৃন্দ। প্রধান অতিথি জননেতা আব্দুর রহমান বলেন যে  আগে  কেউ নরকোনা কলাগাছিতে  আষাঢ়, শ্রাবণ মাসে  কেউ পা  হেঁটে চলতে পারতো না। আমি সব রাস্তা পাকা করে দিয়েছি, আমি কামারখালী, আড়পাড়া  থেকে শুরু করে দীর্ঘ একটি রাস্তা তৈরি করে দিয়েছি, আমি বলেছিলাম যে সব মানুষ   বিদ্যুৎ পাবে,   আমি সবাইকে বিদ্যুৎ দিয়েছি, আমি এই এলাকার ৮ টি   ব্রিজ তৈরি করে দিয়েছি। আমি এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে চারতলা বিল্ডিং তৈরি করছি আমি আপনাদের মাঝে আমার নিজের নামে স্কুলের  ৪ তলা ভবন করতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন আমার সময়ে ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা গত চল্লিশ বছরেও করতে পারে নাই।
আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -