আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীর সাগরিকা শিল্প এলাকা থেকে ২ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

আরো খবর

আব্দুল সাত্তার ,চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকা ও আলিফ গলির রাস্তা,ফুটপাত ও নালা দখল করে গড়ে উঠা প্রায়  ২ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তা, ফুটপাত ও নালা অবৈধভাবে দখলে নিয়ে  দোকানের সামনের অংশ বর্ধিত করে  চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী,  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -