রিপন সারওয়ার (মুক্তাগাছা):
মুক্তাগাছায় ২ এপিবিএন’র গাঁজা উদ্ধার ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলার সেনেরচর নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মৃত আছর আলীর পুত্র মোঃ আব্বাস আলী (৩২) গ্রেফতার করে। অভিযান পরিচালনা করেন ২ আমর্ড ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ রোকনুজ্জামান। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় মামলা নং-৫৯, তারিখ: ১৭/১০/২২ ইং।২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩১(১)(১৯)ক/৪১ ধারায় মামলা করা হয়।

