মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা তেজখালী ইউনিয়ন হাসান নগর গ্রাম হাজী শামসুল হক সরকার মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী শামসুল হক সরকার একজন মেধাবী এবং বিচক্ষণ মানুষ ছিলেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তেজখালি ইউনিয়ন চেয়ারম্যান,সহ এলাকার বিচক্ষণ ব্যক্তিরা শোক প্রকাশ করেন। উনার মৃত্যু কালে বয়স ছিলেন ৮০ বছর। কাজী শামসুল হক সরকার এর স্ত্রীর নাম খাদিজা বেগম। চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণীজন রেখে যান। গত (১৬মার্চ) দিবাগত রাতে আনুমানিক ৯.২০ মিনিটে ইন্তেকাল করেন ও (১৭ মার্চ) ২২ সকাল দশটায় তার জানাযা সম্পন্ন হয়। মৃত শামসুল হক সরকারের স্বজনরা জানান দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি কে বার্ধক্য ক্যান্সার জনিত কারণে মৃত্যু হয়। উনার মৃত্যুর আগে এবং বয়স কালে হাসাননগর ব্রিজের জন্য কিছু অংশ জায়গা দিয়া যান এবং হাসাননগর কমিউনিটি ক্লিনিকের জন্য কিছু জায়গা দিয়ে যান।
আলোকিত প্রতিদিন/ ১৭ মার্চ, ২০২২/ মওম

