আজ , ।   

রাসিক মেয়রের সাথে মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

আরো খবর

জামি রহমান
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন। বুধবার দুপুরে উপশহরস্থ মেয়র মহোদয়ের বাসভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -