চট্টগ্রাম ব্যুরো
প্রথমে নগরের কাঁচাবাজার গুলোতে পলিথিন বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। ২৫ মার্চের পর থেকে বাজারগুলোতে পলিথিন বিক্রি বন্ধের আল্টিমেটাম দেন তিনি। তিনি ঘোষণা দেন, কেউ পলিথিন বিক্রি করলেই নেয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। আজ দুপুরে নগরীর রেয়াজউদ্দিন বাজার প্রচরণা শেষে এসব কথা জানান তিনি। এসময় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, পলিথিন নগরীতে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর তলদেশও ভরাট হচ্ছে পলিথিনে। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। পলিথিন বন্ধে এখন থেকে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্শসূচি পালন করা হবে। আর ২৫ মার্চের পর নেয়া হবে কঠোর ব্যবস্থা ব্যবসায়ীরাও এতে রাজি হয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

