আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্কের আন্তালায়া শহরে পৌঁছেছেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কের আন্তালায়া শহরে পৌঁছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিচ্ছে রাশিয়া  এবং ইউক্রেনের প্রতিনিধি দল। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের  মধ্যে আলোচনা হতে যাচ্ছে। এদিকে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালে রাশিয়ার সেনাবাহিনী বোমা হামলায় চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে মারিউপোল কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন, রুশ বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। এতে ওই হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটি  ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি এক টুইট বার্তায় বলেন, নৃশংসতা-ধ্বংসাবশেষের নিচে শিশুরা চাপা পড়েছে।

আলোকিত প্রতিদিন/ ১০ মার্চ, ২০২২/ মওম
খবর বিবিসির

- Advertisement -
- Advertisement -