আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুরে ভৈরব নদের পুনঃখনন কাজের উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি,মেহেরপুরে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভৈরব নদের পুনঃখনন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা ভৈরব নদের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা যতারপুর গ্রামে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে ৩০ কিলোমিটার ভৈরব নদের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে¡ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুল রশিদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অমিতাভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আব্দুল হেকিম,কুষ্টিয়া পাওয়ার সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১০ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -