আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১১ হাজার টাকা জরিমানা

আরো খবর

রাশেদুজ্জামান তাওহীদ

 ০৯ মার্চ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সদর উপজেলার ভোকেশনাল মোড়,গড়ের পাড়, মোগলবাসা এবং কেতার মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার এক্সটিংগুইশার ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সবিহীন অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে স্টার কমিউনিকেশন এবং দৃশ্য টেলিকমকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা,সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্যে থেকে বেশি দামে বিক্রি করার ৫ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে জলিল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। অভিযান কার্যক্রমে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম অংশগ্রহণ করেন।
বাজার তদারকিতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের বিশেষ টিম। এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, যারা অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় সোচ্চার থাকবে।

আলোকিত প্রতিদিন/ ০৯ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -