আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে অগ্নিকান্ডে পুড়ে গেছে  ১২টি দোকান

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছলিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে জানান ব্যবসায়িরা। আগুন  লাগার দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সলিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে এ অগ্নিকাণ্ডে বাজারের মুদি মাল, কনকনফেকশনারি, টেলিকম ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৯ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -