আজ , ।   

দু’জন রাষ্ট্রনায়কের পক্ষেই কেবল পুতিনকে বোঝানো সম্ভব

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করতে পারবেন মাত্র দু’জন রাষ্ট্রনায়ক।  একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, বিশ্বের দু’জন রাষ্ট্রনায়কের পক্ষেই কেবল পুতিনকে বোঝানো সম্ভব। এ দু’নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ দু’জন নেতাকে পুতিন বিশ্বাস করেন বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। এ দু’নেতার মধ্যস্ততায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ হতে পারে। যদিও তুরস্ক হলো ন্যাটা সদস্য ও ইসরাইল হলো যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানান। এছাড়া ইউক্রেনে মানবিক সঙ্কট নিরসনে করিডোর খোলা এবং শান্তিচুক্তির আহ্বান জানান। এদিকে ইউক্রেন সঙ্কট নিয়ে তুরস্ক একটি কূটনীতিক সম্মেলন আয়োজন করেছে। শুক্রবারের ওই কূটনীতিক সভায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দিবেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে পুতিন বিশ্বাস করেন। 

আলোকিত প্রতিদিন/ ০৯ মার্চ, ২০২২/ মওম

সূত্র : ইয়েনি শাফাক

- Advertisement -
- Advertisement -