আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চাপরাশিরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি ফারুক সম্পাদক মিলন নির্বাচিত

আরো খবর

 প্রতিনিধি,নোয়াখালী
কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী চাপরাশিরহাট বণিক সমিতির কার্যকরি পরিষদ নির্বাচন( ২০২২) সম্পূর্ণ হয়। গত শনিবার ৫ই মার্চ বণিক সমিতির নিজ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে  সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী এম এ এস ফারুক ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন সাহাব চেয়ার প্রতীক নিয়ে ২৭৮ ভোট পান। অপরদিকে সম্পাদক পদে গোলাপফুল প্রতীক নিয়ে মোঃ মিলন ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নূরুল আলম বিপ্লব দোয়াত কলম প্রতীক নিয়ে ৩২৮ ভোট পান। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৯ জন।সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ৮৫০ জন ভোটারের মধ্যে ৬৮৬ জন ভোটার ভোট প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/ ০৬ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -