আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়া গুরুত্বপূর্ণ মারিউপোল বন্দর অবরোধ করল

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ মারিউপোল বন্দর অবরোধ করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের মারিউপোল সমুদ্রবন্দরের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানিয়েছেন, কয়েক দিনের ব্যাপক হামলার পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ মারিউপোল বন্দর অবরোধ করেছে রাশিয়ার সেনাবাহিনী।  এ সময় তিনি মানবিক সঙ্কট  নিরসনে একটি করিডোর খুলে দেয়ার আহ্বান জানান। মারিউপোলের মেয়র তার টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে বলেন, এখন আমরা মারিউপোল বন্দরে যে মানবিক সঙ্কট চলছে তার সমাধান চাই। আমরা চাই মারিউপোল বন্দরে যে অবরোধ চলছে তার অবসান হোক।

আলোকিত প্রতিদিন/ ০৫ মার্চ, ২০২২/ মওম

সূত্র:আল জাজিরা

- Advertisement -
- Advertisement -