আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাতের আঁধারে তেল চুরি, ব্যবসায়ীদের মাথায় হাত

আরো খবর

সাইফুল ইসলাম
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে দুইটি দোকানের ১১ ব্যারেল তেল নিয়ে গেছে একটি চোর চক্র। সিসিটিভি ফুটেজ থাকলেও এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। রাতের আঁধারে আংগারিয়া পশ্চিম বাজারের আফজাল স্টোরের ৭ ব্যারেল ও হালেম স্টোরের ৪ ব্যারেল তেল চুরি করে একটি চক্র। এতে দুই ব্যবসায়ী মোট ২ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন দুই ব্যবসায়ী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে অন্তত ৫ সদস্যের একটি দল একটি পিকাপ নিয়ে আফজাল স্টোরের সামনে আসে। প্রথমে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেয়। এর পর পিকাপের পিছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকাপে তুলে নিয়ে যায় হালেম স্টোরের সামনে। হালেম স্টোর থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যায়। আফজাল স্টোর ও হালেম স্টোরের মালিক আফজাল মোল্লা ও হালেম মাদবর জানান, আমাদের দুই ব্যবসায়ীর ২ লক্ষ ৮০ হাজার টাকার তেল নিয়ে গেছে। নাইটগার্ড কিছুই নাকি বলতে পারছে না। আমরা পুলিশকে জানিয়েছি। এদিকে নাইট গার্ড সামসুল হক সরদার (৭০) বলেন, ‘আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আমি কিছুই জানিনা। আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য আহ্বান করেছি।’
আলোকিত প্রতিদিন/ ০৫ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -