আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় ২৯তম বইমেলা  কাল থেকে , সকল প্রস্তুতি  সম্পন্ন 

আরো খবর

 মোঃ নুরুজ্জামান সবুজ
বইমেলা শুধু বইয়ের মেলা নয়, সামাজিক মেলবন্ধন শ্লোগান নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ৮ দিনব্যাপী ২৯তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল ও কলেজ মাঠ চত্বরে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আবু সাঈদ বাদশা দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকা কে জানান, রবিবার বিকালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এ বই মেলার উদ্বোধন করবেন। ক্যাবল নেট- ওয়ার্কের প্রধান নির্বাহী সঙ্গীত কুমার পাল বলেন, সচেতনের বই মেলা এখন শুধুমাত্র ভাঙ্গুড়াবাসীর মেলা নয়, এটি চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে।  জানা গেছে, ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ একটি অ- রাজনৈতিক প্রতিষ্ঠান। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ২৮বছর যাবৎ বই মেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিতকায় এবারও ৮দিন ব্যাপি ২৯তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান, প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এবারের বইমেলা শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মেলায় বইসহ ৫৭টি স্টল রাখা হয়েছে। মেলা ও বই উৎসব চলবে আগামী ১৩মার্চ পর্যন্ত।
আলোকিত প্রতিদিন/ ০৫ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -