আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

আরো খবর

 প্রতিনিধি,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুর    কালিয়াকৈর উপজেলার চন্দ্রা   পল্লী বিদ্যুৎ  দিঘীরপাড় এলাকার ডিভাইন টেক্সটাইল লিমিটেড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ  করছে।  ৪ মার্চ শুক্রবার বিকেল ৪টার দিকে৷ উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ডিভাইন টেক্সটাইল লিমিটেড, গোডাউনের ২ তালায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার কারখানা বন্ধ থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কারখানা কতৃপক্ষ।  ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ড্রয়িং সেকশন ছাড়া অন‌্য সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল  ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আলোকিত প্রতিদিন/ ০৪ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -