মোঃ আনোয়ার হোসেন
নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় একজন মাংস বিক্রেতা পঁচা ও নষ্ট মাংস বিক্রি করছিল। উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পঁচা ও নষ্ট নিশ্চিত করেন। পঁচা মাংস বিক্রি করায় বিক্রেতাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সকল পঁচা মাংস বিনষ্ট করা হয়। অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ কর্মকর্তাগণ এবং বাজার কমিটি।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

