রাশেদুজ্জামান তাওহীদ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ও গংগারহাট বাজারের দুটি মুদির দোকানে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজার কারণে কান্তি স্টোর ও রিয়াজ ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়া কাশীপুরের নিপা বেকারিকে তাদের উৎপাদিত খাদ্য পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শামসুল আরেফিন এবং ফুলবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম

