আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 

আরো খবর

প্রতিনিধি,কক্সবাজার
কক্সবাজার উত্তর বনবিভাগ ও আই ইউ সিএন বাংলাদেশ এর উদ্যোগে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ পালিত হয়েছে। ৩ মার্চ  বৃহস্পতিবার ” বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি”প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) তফিকুল আলম। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল।সভায় বক্তারা বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া প্রতিবেশ পুনরুদ্ধার সহ সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসার অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ কে প্রশাসনিক ভাবে সর্বাত্নক সহযোগিতা প্রদান করা হবে। বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের পাশে সব সময় আছি এবং সরকারি সম্পদ রক্ষার্থে সহযোগিতা প্রদানের আশ্বাস ও প্রদান করেন তিনি। সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল তফিকুল আলম বলেন, বিশ্ব বন্য প্রাণী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় বন্য প্রাণী রক্ষায় সকলকে সচেতন হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি এগিয়ে আসা। পুলিশের পক্ষ থেকে বনবিভাগ কে বন্যপ্রাণী রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। বন্যহাতি ও বন্যপ্রাণী রক্ষায় সব সময় বনবিভাগের পাশে আছি। সভাপতির বক্তব্যে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন,  বনবিভাগ বন্যপ্রাণী রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছেন।ইতোমধ্যে কক্সবাজারের উত্তর বনবিভাগের আওতাধীন বিভিন্ন রেঞ্জের প্রচেষ্টায় বিপন্ন প্রাণী উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বিপন্ন প্রাণী রক্ষায় প্রত্যেকটি রেঞ্জ কর্মকর্তাকে আলাদা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনিকাভাবে ও পুলিশের সহযোগিতা পেলে তাহলে  আমরা আমাদের কাঙ্খিত লক্ষ ও উদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হবো। সরকারি ও বনজ সম্পদ রক্ষায় বনবিভাগ কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। উক্ত আলোচনা সভায় খুটাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডুলাহাজারা কলেজের প্রিন্সিপাল ফরিদুল আলম, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান,  পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, সিএমসি ও সিজিপির সদস্য সহ স্টাফবৃন্দ  উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -