আজ , ।   

বগুড়ার শাজাহানপুরে স্বাস্থ্য উপকেন্দ্রে গড়ছে উঠেছে ছাগলের খামার

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে ডেমাজানী স্বাস্থ্য উপকেন্দ্রে ছাগলের আবাসস্থল ও খামার হিসেবে অপব্যবহার করছে আমরুল অঞ্চলের হেলথ এ্যাসিস্ট্যান্ট। তার বিরুদ্ধে একাধিক মৌখিক অভিযোগ উঠেছে এলাকায়। সে উপজেলার আমরুল অঞ্চল এর হেলথ এ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। সরজমিনে দেখা যায়, ডেমাজানি স্বাস্থ্য উপকেন্দ্রে সেখানে ৬/৭টি দেশীয় জাতের ছাগল লালন পালন করছে ।  দু-একটি ছাগল মাঠেই গাছের সাথে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। আবার ডেমাজানি এলাকার স্থানীয় কিছু লোকজন জানান, কোভিট-১৯ এর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আওতায় রেজিষ্ট্রেশন বাবদ নগত অর্থ আদায়ের বিষয়টি ওই এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এতে করে সাধারণ সানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে আমরুল ইউনিয়নের একজন ইউপি সদস্য বলেন উক্ত বিষয়াদি চেয়ারম্যান সাহেবও জানেন।স্বাস্থ্য উপকেন্দ্র ইনচার্জ জানান, ছাগল এমনিতে গেইটের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়ে আবার তাড়িয়ে বের করে দিতে হয়। আমাদের এখানে চাহিদা অনুযায়ী লোকবল নেই। টিকা দিয়ে টাকা হাতিয়ে নেবার ব্যাপারে তিনি বলেন এখানে কোন টাকা নেয়া হয় না। কিছু বিষয়ে সমস্যা আছে তা কর্মকর্তাও জানেন সমাধানের চেষ্টাও চলছে। তিনি জানান, এসমস্ত ঘটনা মিথ্য বানোয়াট আমাকে হেয় প্রতিপন্ন করছে প্রতিপক্ষ।এ বিষয়ে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারফ হোসেন জানান, বাহিরে দোকান থেকে রেজিষ্ট্রেশন বাবদ হয়তো বা ২০টাকা করে নিতে পারে আমি তাও সঠিক জানি না। তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ কেউ এরকম কাজে জড়িত নেই।  বিষয়টি সৌখিক অভিযোগ জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -