প্রতিনিধি ,নোয়াখালী
বিপন্ন বন্য প্রাণী রক্ষাকরি, প্রতিবেশ পুনরুদ্বারে এগিয়ে আসি, এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বন্য প্রানী দিবস ২০২২। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসন ও উপকুলীয় বন বিভাগ নোয়াখালী যৌথ আয়োজনে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে মাইজদি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যন ড. মোহাম্মদ মহিনুজ্জামান। রেন্জ কর্মকর্তা মো: নাহিদ হাসান এর উপস্থাপনায় ও উপকুলীয বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কাজী রফিকুজ্জমান, সিনিয়র তথ্য কর্মকর্ত আব্দুল্লা আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী বন কর্মকর্তা ইব্রাহিম খলিল।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম

