আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে বিশ্ব বন্য প্রানী দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি ,নোয়াখালী

বিপন্ন বন্য প্রাণী রক্ষাকরি, প্রতিবেশ পুনরুদ্বারে  এগিয়ে  আসি, এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বন্য প্রানী দিবস ২০২২।  এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসন ও উপকুলীয় বন বিভাগ নোয়াখালী  যৌথ আয়োজনে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মাইজদি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যন  ড. মোহাম্মদ মহিনুজ্জামান।  রেন্জ কর্মকর্তা মো: নাহিদ হাসান এর উপস্থাপনায় ও উপকুলীয বন বিভাগ নোয়াখালীর  বিভাগীয় বন কর্মকর্তা মো:  ফরিদ মিঞা এর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কাজী রফিকুজ্জমান, সিনিয়র তথ্য কর্মকর্ত  আব্দুল্লা আল মামুন।  স্বাগত বক্তব্য রাখেন, সহকারী বন কর্মকর্তা ইব্রাহিম খলিল।

আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -