আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ 

আরো খবর

পারভেজ রুবেল
নীলফামারীর ডিমলায় ১০০টি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সন্ঞ্চানলা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ অনেকে।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -