মুহিবউল্লাহ চৌধুরীঃ
পার্বত্য জেলা বান্দরবানে অসহায় পাহাড়ি ও বাঙালিদের পাশে দাড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। জেলার ৭ উপজেলা ২ পৌরসভা ৩৩ ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন জোড়দার করার লক্ষ্যে দীর্ঘদিনধরে অসহায় পাহাড়ী এবং বাঙ্গালি পরিবারকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করে আসছে বান্দরবান সেনা রিজিয়ন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বান্দরবান স্টেডিয়ামে এক বিশেষ অনুদান এবং আর্থিক সাহায্য সহযোগীতার আয়োজন করে বান্দরবান সেনা রিজিয়ন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং অসহায় কর্মহীনদের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, দরিদ্র কৃষকদের মাঝে পানির পাম্প সহ ৭৭ পরিবারকে আর্থিক সহায়তা বাবদ প্রায় ৬ লক্ষ্য টাকা প্রদান করা হয়। মানবিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোন সহ আরোও অনেকে। রিজিয়ন কমান্ডার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মাধ্যমে সকল’কে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যে-কোন আপদকালীন সময়ে তাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রততি দেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলেও অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস দমনে সকল সম্প্রদায়ের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করে বলেন প্রকৃত সন্ত্রাসী ছাড়া নিরাঅপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার অনুরোধ জানান।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

