আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব ১৬ ক্রিড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন

আরো খবর

মো. সোহেল মিয়া 

গাজীপুরে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব ১৬ ক্রিড়া  প্রতিভা অন্বেষণ ২০২১-২০২২ কর্মসূচি সোমবার শহীদ বরকত স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম।উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা এনডিসি ওয়াসিউজ্জামান চৌধুরী, জেলা ক্রিড়া  সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য এ কে এম জাহাঙ্গীর, মো. শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।জাতীয় ক্রিড়া পরিষদের অর্থায়নে ও গাজীপুর জেলা ক্রিড়া  সংস্থার বাস্তবায়নে কর্মসূচিতে ৬টি ইভেন্ট জাতীয়  ক্রিড়া পরিষদের প্রশিক্ষকগণ ১০ দিন প্রশিক্ষণ দিবেন। ৬ টি ইভেন্টের মধ্যে কাবাডি,তাইকোন্ডো , মার্শাল আর্ট ,ভলিবল , ভার উত্তোলন, দাবা ইত্যাদি বিষয়ের উপর অর্ন্তভূক্ত থাকবে।কাবাডির প্রধান প্রশিক্ষক থাকবেন মো. ইয়াসিন সিকদার, ঢাকা ফেডারেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত । তাইকোন্ডো প্রধান কোচ মো: মাসুদ রানা, মার্শাল আর্টের প্রধান কোচ মার্শাল শাহজাদা, ভলিবলে জহুরা বেগম বন্যা, ভার উত্তোলনে জাতীয় ক্রিড়া পরিষদের প্রশিক্ষক সাহারিয়া সুলতানা সুচি। শহীদ বরকত স্টেডিয়ামে আগামী ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

আলোকিত প্রতিদিন/ ০২ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -