আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আরো খবর

মো: নাজমুল হক মণি
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে পৌর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঘোড়াশাল পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি   সৈয়দ জয়নাল হোসেনের সঞ্চালনায়, নব-নির্বাচিত পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন, ইফতেখার আশরাফ খাঁন লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা মো: আলি, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ,শিবপুর আ.লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল,নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক,পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, ঘোড়াশাল পুলিশ ফারির ইনচার্জ জহিরুল আলম, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত,সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াস মাষ্টার,জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,পলাশ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল,পলাশ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস.এম মান্নান, ঘোড়াশাল পৌর কাউন্সিলরগণ,পৌর কর্মকর্তাসহ স্থানীয় প্রতিষ্ঠানের প্রধানগণ,মুক্তিযুদ্ধা,ইমাম,শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী সহ নরসিংদী জেলার আ. লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
নব-নির্বাচিত পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, পৌরসভা পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত মেহমান ও অতিথিদের মাঝে দুপুরে আপ্যায়নের ব্যবস্হা করেন।
আলোকিত প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০২২/ দ ম দ
- Advertisement -
- Advertisement -