আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ কুমারখালীতে

আরো খবর

শোভন শুভ,কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার আওতায় অসুস্থ ও অসহায়, ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইস এবং থ্যালাসেমিয়া রোগীর মাঝে অনুদানের নগদ চেক বিতরণ করা হয়েছে।সোমবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী সংলগ্ন স্থানীয় সাংসদের অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র সামসুজ্জামান অরুণে সভাপতিত্বে ২৩ জন দুরারোগ্য দুস্থ্য রোগীর প্রত্যেকের মাঝে ৫০,০০০ হাজার করে টাকা। সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি এবং পৌরসভার প্যানেল মেয়র হারুন-অর-রশীদ হারুন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খোকসা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ,রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা, সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ,পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীনুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন সেখসহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -