আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে ইউপি নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আরো খবর

ইমরান নাজির

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবনির্বাচিত ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে স্বাস্থ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেদের আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত  সাধারণ মানুষের সুখ-দুঃখে আপনাদেরই তারা বেশি সময় কাছে পেয়ে থাকেন। সরকারি বিধিনুযায়ী এলাকার সার্বিক উন্নয়ন কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আ’লীগ সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পুলিশ সুপার গোলাম আজাদ খান উপস্থিত ছিলেন।শিবালয় মডেল ইউপি’র চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, উথলী’র আব্বাস আলী, উলাইলে’র আনিসুর রহমান, আরুয়া’র মোনায়েম মুন্তাকিম রহমান খান অনিক তেওতা’র মোশারফ হোসেন মোল্লা, মহাদেপুরে’র শাহজাহান মিয়া এবং শিমুলিয়া’র মোঃ মানিক শপথ গ্রহন করেন।

আলোকিত প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -