আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি ,টাঙ্গাইল:
‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ শ্লোগানে  টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। বেলুন উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদহোসেন।বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দ্বিতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে আনন্দর‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল, শিক্ষার্থী কল্যাণ এবং পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর এএসএম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ডক্টর মীর মোজাম্মেল হক, রেজিস্ট্রারসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
আলোকিত প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -