আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বারৈয়ারা গাজী বাড়ীর নতুন গেইট লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আলী আক্কাস 

আরো খবর

 মোঃহারুনুর রশিদ
কচুয়া উপজেলা বারৈয়ারা উত্তর পাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং যুব সমাজের উদ্দ্যেগে বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের দিনে গাজী বাড়ীর নতুন গেইট লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃআলী আক্কাস মোল্লা। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্হিত ছিলেন হাজী মোঃ আবুল খায়ের প্রধান,গবরখোলা। গাজী বাড়ীর নতুন গেইট উদ্বোধন করার পর  নব-নির্বাচিত চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত গাজী বাড়ীর সকল লোকজন।এ সময় উপস্থিত ছিলেন  গাজী ডাঃ মোঃ জালাল মিয়া,গাজী মোঃ আব্দুল জব্বার মিয়া,গাজী মোঃ খোকন মিয়া,মোঃ মিজানুর রহমান স্বপন, গাজী মোঃ শরীফুল ইসলাম,মসজিদের ক্যাশিয়ার গাজী মোঃ সাহেব আলী,গাজী মোঃ সাইফুল ইসলাম, গাজী মোঃ জোনায়েদ মিয়া,গাজী মোঃ মিজানুর রহমান, গাজী মোঃ হযরত আলী, গাজী মোঃ বিল্লাল হোসেন, গাজী মোঃ দুলাল মিয়া,গাজী মোঃ জোবায়ের হোসেন প্রমুখ। বাড়ির নাম করণে বারৈয়ারা উত্তর পাড়া গাজী বাড়ীর মেইন রোডস্থ গাজী বাড়ীর নতুন নাম করনের গেইট নির্মাণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -