আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে শপথ গ্রহণ করলেন চিলমারীসহ তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন

আরো খবর

জি এম রাশেদুল ইসলাম

আজ বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নিলেন চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা, চিলমারী ও অষ্টমীর চর, উলিপুর উপজেলার দূর্গাপুর, সাহেবের আলগা, তবকপুর, বুড়াবুড়ির এবং ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী, পাথরডুবি, শিলখুডি ইউনিযন পরিষদের নবনির্বাচিত চেযারম্যানগনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। পরে তিনি সকলকে শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, চিলমারী উপজেলা পরিষদ চেযারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, জেলা নির্বাচন অফিসার মোঃ রাকিব, কুড়িগ্রাম পৌরসভার মেযর মোঃ কাজিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা।

আলোকিত প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -