আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সিটি কর্পোরেশনকে অ্যাম্বুলেন্স উপহার ভারত সরকারের

আরো খবর

জামি রহমান

রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। শনিবার বেলা সাড়ে ১১১ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিন রাজশাহী সিটি কর্পোরেশনকে এই উপহার প্রদান করা হলো।এ সময় ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ এবং রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -