প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া)
বগুড়ার শাজাহানপুরে আতিকুল ইসলাম(২৮) নামের এক ছিনতাইকারীকে বার্মিজ চাকুসহ আটক করেছে থানা পুলিশ। সে শাজাহানপুর উপজেলার চেপিনগর ইউনিয়নের বিহিগ্রাম পূর্বপাড়ার আজাহার আলীর ছেলে।গতকাল রাত্রি অনুমান ০৯.৩০ ঘটিকায় আসামীকে জামালপুর গ্রামের ডোমিনো স্কুলের রাস্তার পশ্চিমপাশ থেকে তাকে আটক করা হয়।পুলিশ সুত্রে জানাগেছে, বগুড়া-শেরপুর হতে আসা একটি সিএনজিতে থাকা মহিলার লেডিস ব্যাগে থাকা ১০ হাজার টাকা মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র সহ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে কর্মকর্তার নির্দেশে এস আই শামীম হাসান, এস আই গোলাম রসুল, এ এস আই মানিকুজ্জামান এবং সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত আসামী আতিকুল ইসলামকে আটক করা হয়। এসময় পুলিশ আসামীর নিকট হতে ছিনতাই করা লেডিস ব্যাগ, ব্যাগে থাকা ১০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্রসহ বার্মিজ চাকু উদ্ধার করা হয়।শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আজ দুপুরে আসামীকে দ্রুত বিচার আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ২০২২/মওম

