আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজের পর মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার 

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের ৩ দিন পর ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় আমিনুর (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমিনুর রাজেন্দ্রপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এবং   এক সন্তানের জনক।নিহতের বড় ভাই শাহিন জানান, আমিনুর নেশাগ্রস্থ এবং কিছুটা মানসিক অসুস্থ ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ির লোকজনের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শনিবার দুপুরে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে আমিনুরের মরদেহটি সনাক্ত করা হয়।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -