আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করতে রোড শো করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ

আরো খবর

মোঃ মহিদ

করোনার টিকা নিন, নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৬ ফেব্রুয়ারী  মধ্যে করোনার প্রথম ডোজ টিকা নিতে উদ্বুদ্ধ করতে রোড শো করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে রোড শো বের করা হয়। এরপর বেওথা রোড হয়ে শহীদ রফিক চত্বরে এসে শেষ হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন ও প্যানেল মেয়র তছলিম হৃদয় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হবে না বলে গত ১৬ ফেব্রুয়ারি জানান জাতীয় করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক।

আলোকিত প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -