আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান আর যেন বন্ধ করতে না হয়: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আরো খবর

নিজেস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনার সংক্রমণের কারণে আর যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে না হয়, সেজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।  প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিনে নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু হলো। এর আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২২ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -