প্রতিনিধি, নরসিংদী
নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ মাঠে করোনার টিকা নিতে আশা শিক্ষার্থীদের সাথে তান্ডব চালায় কিশোর গ্যাং। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টার দিকে কিশোর গ্যাংয়ের হাতে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন ভয়ে শিক্ষার্থীরা ছুটাছুটি করে।গ্যাং সদস্যদের হাতে বড় বড় দা, ছুরি, চাপাতি ছিলো। তখন প্রশাসনের কোন নিরাপত্তা না থাকায় আতঙ্কে ছিলো সাধারণ মানুষ।সিসি ক্যামেরা পর্যালোচনা করে অস্ত্র উদ্ধার সহ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের।
আলোকিত প্রতিদিন/ ২২ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -

