আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

পারভেজ রুবেল
নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ । আটক আসাদুল(২১) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পাইকারটারী গ্রামের তবিবুল ইসলামের ছেলে ।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় গ্রাম পুলিশ দিলিপ চন্দ্র এলাকাবাসীর সহযোগিতায় চাপানী বাজারের ঢাকাগামী নৈশকোচ তাজ পরিবহনের কাউন্টার থেকে ৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ বোতল ফেনসিডিল।পরে তাকে ডিমলা থানায় সোপর্দ করা হয়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে নীলফামারী আদালতে পাঠনো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -