আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

এক হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

প্রতিনিধি, কালিয়াকৈর( গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  এক হাজার পিচ  ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২১ ফেব্রুয়ারি) সোমবার ভোরে  সফিপুর এলাকা থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত  দুই মাদক ব্যবসায়ী  হলেন, ১ মোঃ জসিম(৩৩) পিতা ইউসুফ আলী খান সাং পূর্ব ধুপাতী উপজেলা বরগুনা সদর, জেলা, বরগুনা ২ মোঃ জাহাঙ্গীর আলম (৪৮) পিতা-মৃত অছিম উদ্দিন সাং (গাজীবাড়ি ) থানা আশুলিয়া  জেলা ঢাকা।পুলিশ   জানায়, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী কালিয়াকৈরের সফিপুর এলাকার মোসলেম উদ্দিন মঞ্জুর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাদের ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে   তাদের কাছ থেকে পুলিশ এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । যার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।এ ঘটনায় কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান জানান,  ইতোমধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে  গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -