আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আরো খবর

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ ফেব্রুয়ারি বুধবার “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ‍্যক‍ে সামনে রেখে  দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র  এবং মাঝারি খামারীরা তাদের প্রাণি প্রদর্শন করে। সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার।এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার  এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ। আরও বক্তব‍্য রাখেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক এমদাদুল হক, খামারী আশরাফুজ্জামান প্রমূখ। সভায় স্বাগত বক্তব‍্য রাখেন ভেটেরিনারী সার্জন ডাঃ মাহমুদুল হাসান।আরো উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার রায়হান সরদা, গৌতম মহন্ত, মাহবুব হোসেন সরকার লিটু,সভাপতি উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী, জাকারিয়া মিয়া সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী,সাংবাদিক নয়ন, সাংবাদিক অনিল চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ মাসুদ রানা এলডিডিপি প্রাণিসম্পদ ফুলবাড়ী।
আলোকিত প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -