আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে  বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আরো খবর

মোঃ মহিদ
বিড়ি উৎপাদন এবং বিক্রয় বন্ধ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি প্রদানের প্রতিবাদে মানিকগঞ্জে বিড়ি শ্রমিকদের মানববন্ধন।মঙলবার সকালে মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামেন  মানববন্ধন করেন জেলা বিড়ি শ্রমিক এবং কর্মচারী ঐক্য পরিষদ।এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিড়ি শ্রমিক এবং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আরিফ, সহ সভাপতি আশরাফুল,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সুজন মাহমুদ সহ অন্যান্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধ চেয়ে বিশিষ্টজনদের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি প্রদানের প্রতিবাদ জানান।সেই সাথে বিড়ি শিল্পতে কোন প্রকার শুল্ক বৃদ্ধি না করা ও লাখ লাখ শ্রমিক দের জীবন জীবিকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ শিল্পকে  বাচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -