আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ৭৫ লিটার চোলাই মদসহ ১ নারী আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-১২,সিপিসি ‐৩ টাঙ্গাইল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।১৩ ই ফেব্রুয়ারি রবিবার  রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব – ১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) পিপিএম, বি এন  এবং স্কোয়াড কমান্ডার এ এস পি এরশাদুর রহমান -এর নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাঁটের উত্তর পাশে একটি অভিযান পরিচালিত হয় । এ সময় নরেশ রবি দাসের স্ত্রী রানী দাস (৪০) কে ৭৫ লিটার চোলাই মদসহ হাতেনাতে আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে ধৃত রানী দাস জানায়- সে দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছে ।আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -