আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালেকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আরো খবর

মোঃ মহিদ
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালেক শুভ্রর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ ইফাত কোরাইশী ইমন। সোমবার দুপুরে গড়পাড়ার শুভ্র সেন্টারে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকএবং  গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আফসার উদ্দিন সরকার।এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ রহমান খান, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এমদাদুল হক লিটন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সায়েম আহমেদ, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সজল ভান্ডারী সহ অন্যান্যরা।
আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -