মোঃ নূরুজ্জামান সবুজঃ
উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল রবিবার ১৩ ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছে। যে ফলাফলে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ উপজেলার বিএম কলেজ গুলোর মধ্যে সেরা হয়েছে। চুড়ান্ত ফলাফলে ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। যেখানে মোট পাশ করেছে ৮৭ জন এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯৭ জন। অপরদিকে খাঁনমরিচ বিএম কলেজ থেকে কেউ জিপিএ-৫ না পেলেও ৬২ জনের মধ্যে পাশ করেছে ৫৬ জন। অষ্টমনিষা বিএম কলেজের ২১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন ও মোট পাশ করেছে ১৬ জন।একান্ত আলাপচারিতায় ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া মৃদুল দৈনিক আলোকিত প্রতি দিন পত্রিকা-কে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করেছি। আমাদের কলেজের সকল শিক্ষক মন্ডলীও সর্বদা পাশে ছিলেন। তবে সর্বোচ্চ চেষ্টা ছিলো আমাদের অধ্যক্ষ মো. বদরুল আলম বিদ্যুৎ স্যারের। স্যারের নিয়মিত তদারকির মাধ্যমেই এত বড় সাফল্যর দেখা পেলাম। আমরা সবাই খুশি এ সাফল্যে।প্রত্যাশিত ফলাফলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ইউএনও) জনাব মোহাম্মদ নাহিদ হাসান খাঁন সন্তোষ প্রকাশ করে ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উত্তরোত্তোর সাফল্য কামনা করেন।
আলোকিত প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -

