আজ , ।   

ভাঙ্গুড়ায় শংকিত কৃষক সেচ মেশিনের ৪ টি ট্রান্সমিটার চুরি

আরো খবর

মোঃ নুরুজ্জামান সবুজ 
পাবনার  চলনবিল অধ্যুষিত ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে জয়রামপুর গ্রামে ৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে অগভীর ৪টি নলকূপের ৪টি ট্রান্সমিটার চুরি হওয়ায় শংকিত কৃষকেরা।স্থায়ী সমাধানের নিমিত্তে কোন ব্যবস্হা নেয় নি পল্লী বিদ্যুতায়ন কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ সমিতি পাবনা ১।পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এবং এলাকাবাসী সূত্রে জানা যায় ভাঙ্গুড়া উপজেলার ৭টি ইউনিয়ন ১টি পৌর এলাকার বিস্তত ইরি ও বোরোধান আবাদি জমি অগভীর নলকূপের সেচ দ্বারা পরিচালিত হয়ে থাকে। দুর্ভাগ্য জনক হলেও সত্য যে প্রতি বছর আবাদী মৌসুমে এ ধরনের চুরি সংগঠিত হয়ে থাকে। কৃষকদের ট্রান্সমিটার প্রতি লক্ষ লক্ষ টাকা ক্ষতিপুরুন দিয়ে নতুন ট্রান্সমিটার সংযোজন করতে হয়।ঘটনা বিষয় নিয়ে কথা বলতে গেলে কৃষকেরা জানান পল্লী বিদ্যুতায়ন কর্তৃপক্ষ যদি সেইফ বোর্ড ব্যবস্থায় ডিজিটাল নিরাপত্তা মিটারের ব্যবস্হা করে  তাহলে আর চুরিই হবে না।ঐ গ্রামে যাদের ট্রান্সমিটার চুরি হয়েছে তারা হলেন মোঃআব্দুর রহিম মোঃ সাইদুর রহমান মোঃ শুকুর আলী  এবং হাজী রইচ উদ্দিন।
আলোকিত প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -