সবুজ সরকার
আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন। রোববার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ।মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামী গ্রেপ্তার ও নিয়মিত মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মীর মোশারফ হোসেন টাঙ্গাইল মডেল থানা, টাঙ্গাইলকে এই সম্মাননা দেওয়া হয়।এর আগেও জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল মোছা. শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আবদুল্লাহ আল ইমরানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশের কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ২০২২/মওম

