আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাইক কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা 

আরো খবর

 প্রতিনিধি, ডিমলা(নীলফামারী)
ডিমলায় বাইক কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে মোর্শেদ মারুফ  (১৬) নামে এক কিশোর  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।মারুফ মোর্শেদ উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবারি বাজার এলাকার কাপড় ব্যাবসায়ী শাহ আলমের ছেলে।এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা যায়,মারুফ  তার পিতা শাহ আলমের কাছে দীর্ঘদিন ধরে একটি মটর বাইক কিনে দেওয়ার আবদার করে আসছে। তার পিতা ছেলের আবদার পুরন করতে ব্যার্থ হলে মনের ক্ষোভে শুক্রবার  রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৫ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -